"রান্নাঘর কি শুধু বাঁধতেই জানে?—নাকি খুলে দেয় স্বাধীনতার অনন্য দ্বার!"
চলচ্চিত্রের নাম :- বৌদি ক্যান্টিন মুক্তির তারিখ :- ৩০ সেপ্টেম্বর ২০২২ পরিচালকের নাম :- পরমব্রত চট্টোপাধ্যায় প্রযোজকের নাম :- অরিত্র সেন, তন্ময় বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ১ ঘন্টা ৫৭ মিনিট সংগীত পরিচালক :- জয় সরকার অভিনেতা ও অভিনেত্রী :- শুভশ্রী গঙ্গোপাধ্যায়,পরমব্রত চট্টোপাধ্যায়,সোহম চক্রবর্তী,অনুসূয়া মজুমদার প্রমুখ। মেয়েদের জন্য তথাকথিত এবং প্রচলিত একটা কথা আছে, কি আর হবে এত পড়াশোনা করে, সেই তো রান্নাবান্নাই করতে হবে! তবে, বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে মেয়েরা আর রান্নাঘরেই শুধু আটকে নেই বরং তারা কাজের ক্ষেত্রে পাড়ি জমিয়েছে সর্বত্র। কিন্তু, রান্নাটা কি কোন শিল্প নয়! আচ্ছা কেউ যদি রান্না নিয়ে এগিয়ে চলতে চায় তাহলে কি সেটা খুব অপরাধ, নাকি সেটা হবে ব্যাকডেটেড? বর্তমান যুগে দাড়িয়ে যেখানে মেয়েরা সব করতে পারছে সেখানে রান্নাটাকে কেন পেশা হিসেবে বেছে নেওয়া যাবে না! এ এমনই এক গল্পের কথা বলে যায়, যেখানে রান্না শুধু ঘরের আর পাঁচটা কাজের মত নয় বরং রান্নাও হতে পারে পেশার একটি অন্যতম দিক...