Posts

Showing posts from August, 2025

"রান্নাঘর কি শুধু বাঁধতেই জানে?—নাকি খুলে দেয় স্বাধীনতার অনন্য দ্বার!"

Image
চলচ্চিত্রের নাম :- বৌদি ক্যান্টিন  মুক্তির তারিখ :- ৩০ সেপ্টেম্বর ২০২২ পরিচালকের নাম :- পরমব্রত চট্টোপাধ্যায় প্রযোজকের নাম :- অরিত্র সেন, তন্ময় বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ১ ঘন্টা ৫৭ মিনিট সংগীত পরিচালক :- জয় সরকার  অভিনেতা ও অভিনেত্রী :- শুভশ্রী গঙ্গোপাধ্যায়,পরমব্রত চট্টোপাধ্যায়,সোহম চক্রবর্তী,অনুসূয়া মজুমদার প্রমুখ।               মেয়েদের জন্য তথাকথিত এবং প্রচলিত একটা কথা আছে, কি আর হবে এত পড়াশোনা করে, সেই তো রান্নাবান্নাই করতে হবে! তবে, বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে মেয়েরা আর রান্নাঘরেই শুধু আটকে নেই বরং তারা কাজের ক্ষেত্রে পাড়ি জমিয়েছে সর্বত্র। কিন্তু, রান্নাটা কি কোন শিল্প নয়! আচ্ছা কেউ যদি রান্না নিয়ে এগিয়ে চলতে চায় তাহলে কি সেটা খুব অপরাধ, নাকি সেটা হবে ব্যাকডেটেড? বর্তমান যুগে দাড়িয়ে যেখানে মেয়েরা সব করতে পারছে সেখানে রান্নাটাকে কেন পেশা হিসেবে বেছে নেওয়া যাবে না! এ এমনই এক গল্পের কথা বলে যায়, যেখানে রান্না শুধু ঘরের আর পাঁচটা কাজের মত নয় বরং রান্নাও হতে পারে পেশার একটি অন্যতম দিক...

"অপরাধের আড়ালে সমাজের প্রতিচ্ছবি!"

Image
চলচ্চিত্রের নাম :- বহুরূপী মুক্তির তারিখ :- ৮ই অক্টোবর, ২০২৪ পরিচালকের নাম :- নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি প্রযোজকের নাম :- নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ২ ঘন্টা ৩৫ মিনিট সংগীত পরিচালক :- অনুপম রায়, বনি চক্রবর্তী, অর্ণব দত্ত, ননী চোরা দাস বাউল এবং শিলাজিৎ মজুমদার অভিনেতা ও অভিনেত্রী :- শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চ্যাটার্জি, কৌশানী মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, রজত গঙ্গোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।            আপনারাই বলুন তো, বহুরূপী বলতে আমরা কাদের বুঝি? যারা বহু রূপ ধারণ করে বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে বেড়ায় তাইতো! কিন্তু শুধু কি তারাই বহুরূপী? না বোধহয়! বহুরূপী তো আমরা সবাই তাই না? কেউ কেউ পেশা হিসেবে বহুরূপ বেছে নেয়, আবার কাউকে এই সমাজ বহুরূপ ধারণ করতে বাধ্য করে! এই গল্প তেমনি এক বহুরূপীর গল্প , যে হয়তো স্বেচ্ছায় নয় বরং এই সমাজ যাকে বহুরূপী হতে বাধ্য করেছে।             'নন্দিতা রায়' ও 'শিবপ্রসাদ মুখোপাধ্যায়' পরিচালিত এই ছবিটি সত্য ঘটনার উপর ভিত্তি...

" হারিয়ে যাওয়া মানেই কি হেরে যাওয়া?— নাকি জীবনের নতুন মানে খুঁজে পাওয়া! "

Image
চলচ্চিত্রের নাম :- কালিধর লাপাতা মুক্তির তারিখ :- ৪ই জুলাই, ২০২৫ পরিচালকের নাম :- মধুমিতা সুন্দররমন প্রযোজকের নাম :- মনীষা আদবানি, মধু ভোজওয়ানি, নিখিল আদবানি, উমেশ কুমার বনসাল, এবং প্রগতি দেশমুখ অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ১ ঘন্টা ৪৯ মিনিট সংগীত পরিচালক :- অমিত ত্রিবেদী অভিনেতা ও অভিনেত্রী :- অভিষেক বচ্চন, ডাইভিক বাঘেলা, মোহাম্মদ জিশান আইয়ুব, নিমরত কর, বিশ্বনাথ চ্যাটার্জি প্রমুখ।              কালিধর কি সত্যিই আচমকাই হারিয়ে গিয়েছিল, নাকি কালিধর-কে তার পরিবার ইচ্ছে করেই হারিয়ে দিয়েছিল? কুম্ভের মেলায় ঘুরতে গিয়ে কি এমন ঘটল যার জন্য নিজের পরিবারের থেকে হারিয়ে গেলো সে! এক গ্রামের মধ্যবয়স্ক ব্যাক্তি কালিধর, বাবা-মা মারা যাওয়ার পর যে তার ভাই, বোন দের প্রাণ দিয়ে আগলে রেখেছিল, তারা কি আদেও তার নিজের কোনো আপনজন ছিল? নাকি হারিয়ে গিয়েই যেই ছোট্ট অনাথ বাল্লু-র সঙ্গে তার আলাপ হলো সেই হবে তার নতুন আপনজন?              'মধুমিতা সুন্দররামন' পরিচালিত এই সিনেমাটি ২০১৯ সালের প্রশংসিত তামিল সিনেমা K.D.-এর রিমেক।...

"ভালোবাসা মানেই কি পরিণতির খোঁজ?– নাকি পাশে থাকার গভীর খোঁজ !"

Image
চলচ্চিত্রের নাম :- "স্যার" মুক্তির তারিখ :- ১৩ই নভেম্বর ২০২০ পরিচালকের নাম :- রোহেনা গেরা প্রযোজকের নাম :- রোহেনা ঘেরা এবং ব্রাইস পয়সন  অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ১ ঘন্টা ৩৯ মিনিট সংগীত পরিচালক :- রাগভ ভাগভ অভিনেতা ও অভিনেত্রী :- তিলোত্তমা শোম, বিবেক গোম্বার, গীতাঞ্জলি কুলকার্নি, চন্দ্রচূড় রায়, ভাগ্যশ্রী পণ্ডিত, অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রমুখ।                       আবেগ,অনুভূতি সর্বোপরি ভালোবাসা কি সামাজিক বাঁধা, নিয়ম মেনে চলে? না বোধহয়! ভালোবাসা একটা অদ্ভুত বন্ধনের নাম, যে বন্ধনে আছে অগাধ ভরসা আর বিশ্বাস। কিন্তু এই সমাজে ভালোবাসাই কি যথেষ্ট ,একটা সম্পর্কে থাকার জন্য নাকি সমাজের বেড়াজালে চাপা পড়ে যায় কিছু সম্পর্ক?         "স্যার" গল্পের নামটা শুনলেই এটাই মাথায় আসছে তো, যে হয়তো কোন সাধারণ গল্প কিন্তু তা বোধহয় নয়! এই গল্প যতটা আর্থিকভাবে সফল অথচ মানসিক শান্তির খোঁজে ছুটে চলা 'অশ্বিন' এর গল্প ঠিক ততটাই নিজের জীবনের স্বপ্ন পূরণের লক্ষ্যে গ্রাম থেকে আসা এক তরুণ গৃহকর্মী 'রত্না-র' গল্প...

"আধুনিকতা মানেই কি ছেড়ে যাওয়া ?— নাকি ভালোবাসায় আগলে রাখা !"

Image
চলচ্চিত্রের নাম :- পিকু মুক্তির তারিখ :- ৮ই মে, ২০১৫ পরিচালকের নাম :- সুজিত সরকার প্রযোজকের নাম :- এন.পি. সিং, রনি লাহিড়ী এবং স্নেহা রাজানি। অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ২ ঘন্টা ৩ মিনিট সংগীত পরিচালক :- অনুপম রায় অভিনেতা ও অভিনেত্রী :- অমিতাভ বচ্চন, ইরফান খান, দীপিকা পাডুকোন, মৌসুমী চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত, বলেন্দ্র সিং প্রমুখ।            "বাবা–মেয়ের" সম্পর্কটা বেশ অন্যরকম তাই না! মেয়েদের জীবনে বাবা-রা বরাবরই একটা বিরাট জায়গা জুড়ে থাকে। যেখানে সন্তানরা বড় হতে না হতেই বাবা মায়ের সঙ্গে একটা দূরত্ব চলে আসে, সেখানে এই গল্প বলে যায় অন্য কথা! এক সাধারণ বাবা-মেয়ের গল্প বলে যায় এই "পিকু"। বয়স্ক বাবার মেয়েকে শিশুর মত আঁকড়ে ধরে রাখার গল্প, আর হাজারো সমস্যা পেরিয়েও বাবার খেয়াল রেখে যাওয়া একটি সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। যার গোটা জগৎটা জুড়েই রয়েছে শুধুমাত্র তার 'বাবা'। যে, তার বাবাকে শিশুর মত আগলে রেখেছে এবং এর মধ্যেই নিজের জীবনের সমস্ত সুখ খুঁজে নিয়েছে।                   'স...

" বিশ্বাস, ভরসা কি পারবে !— অপরিচিতদের আপন করে তুলতে ? "

Image
চলচ্চিত্রের নাম :-   "ট্যুরিস্ট ফ্যামিলি" মুক্তির তারিখ :- ২৯শে এপ্রিল, ২০২৫ পরিচালকের নাম :- আভিশান জীবন্ত অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ২ ঘন্টা ১০ মিনিট সংগীত পরিচালক :- শন রোল্ডান অভিনেতা ও অভিনেত্রী :- এম. শশীকুমার, সিমরান, মিঠুন জয় শংকর, কমলেশ জগন, যোগলক্ষ্মী, যোগী বাবু, রমেশ থিলক প্রমুখ।                        "ট্যুরিস্ট ফ্যামিলি" , সিনেমার নামটা শুনলেই এটাই মাথায় আসছে তো, যে হয়তো কোন সাধারণ পর্যটক পরিবারের গল্প। যেই গল্পে নেই কোন থ্রিল বা সাসপেন্স, তাই না? কিন্তু, সিনেমা মানেই কি সবসময়,থ্রিল, অ্যাকশন থাকতেই হবে? না বোধহয়!           আমরা কি সত্যিই একা একা বাঁচতে পারি? আজও হয়তো আমরা পরিবারের জন্যই লড়াই করে বেঁচে থাকি। ঠিক তেমনই একটি সাদামাটা পরিবার বেঁচে থাকার তাগিদেই হয়তো পাড়ি দিয়েছিল একটা অচেনা, অজানা দেশে শুধুমাত্র পারিবারিক বন্ধনের উপর ভরসা করেই। সেই পরিবার কি জায়গা করে নিতে পারবে ভিনদেশে? শত বাঁধা বিপত্তি থেকে শুরু করে সন্দেহর চোখ এড়িয়ে তারা কি আদেও কখনো হয়ে উঠব...

কুসংস্কার নাকি ক্ষমতা ! কিসের আড়ালে লুকিয়ে থাকে সত্য?

Image
সিরিজের নাম :- ডাইনি  মুক্তির তারিখ :- ১৪ই মার্চ ২০২৫ পরিচালক :- নির্ঝর মিত্র  অভিনেতা-অভিনেত্রী :- মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় জানজিন, বিশ্বজিৎ দাস , সুজিৎ দাস বর্মন , শ্রুতি দাস ,সুদীপ মুখার্জী , অনুমেঘা প্রমূখ।                 'ডাইনি' শব্দটা শুনলেই কেমন যেন ভীতি কাজ করে তাই না? কিন্তু 'ডাইনি' কি আদেও কোন ভূত বা প্রেত? না বোধহয় ! এই ডাইনি বোধহয় মানুষের মনের ভিতরে লুকিয়ে থাকা এক অন্ধকারময় গুহা। আজও বোধহয় অনেক মানুষ এই অন্ধকারেই বাস করতে থাকে। এই অন্ধকারের আড়ালেই যেন বেঁচে থাকে কুসংস্কার আর ক্ষমতা। যেই কুসংস্কার ঢেকে রেখেছে ভয়ংকর সত্যকে , যেই সত্যে রয়েছে শুধুই নির্যাতন আর অমানবিক অত্যাচার। ক্ষমতার জোরেই ঢাকা পড়ে যায় যেই সত্য!           পরিচালক 'নির্ঝর মিত্র' সিরিজটিতে এমন ভাবে কাজ করেছেন যাতে একাধারে সিরিজের নামেই মানুষের মনে ভয় ঢুকলেও, সিরিজের প্রতিটি এপিসোড যেন খুলে দিয়েছে সমাজের কিছু অজানা দিক। গ্রামীণ ক্ষমতা থেকে শুরু করে কুসংস্কার, নারী নির্যাতন এবং আধুনিকতার সীমারেখা নি...

"প্রথা বনাম স্বাধীনতা – লাপাতা লেডিস"

Image
চলচ্চিত্রের নাম :- লাপাতা লেডিস মুক্তির তারিখ :- ১ মার্চ, ২০২৪  পরিচালকের নাম :- কিরণ রাও প্রযোজকের নাম :- কিরণ রাও, আমির খান, জ্যোতি দেশপান্ডে। অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ২ ঘন্টা ৩ মিনিট চিত্রনাট্য :- স্নেহা দেশাই সংগীত পরিচালক :- রাম সম্পদ অভিনেতা ও অভিনেত্রী :- নিতাংশি গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কাদম, রবি কিষাণ,সতেন্দ্র সোনি .        এই গল্প যেন আমাদের নিয়ে যায় ২০০১ সালের এক প্রত্যন্ত গ্রামে। নববিবাহিতা দুই বধুর আচমকাই হারিয়ে যাওয়া দিয়ে এই গল্পের সূত্রপাত হলেও এই গল্প শুধুই বাসস্থান হারানোর নয় ,এই গল্প যেন অস্তিত্বের লড়াইয়ের গল্প। এই গল্প যেন বলে যায় যে নারীরা আদতেও স্বাধীন নয়। শুধু দুই নারীই নয়, তিন নারীর লড়াইয়ের গল্প বলাও চলে। নিজের গ্রামের নাম না জানা মেয়েটিও যেন হারিয়ে গিয়েই খুঁজে পায় জীবনের নতুন মানে এবং একইভাবে এক প্রাপ্তবয়স্ক নারী নিজের স্বাধীনভাবে বাঁচার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যায় এবং এক সর্বহারা নারীও পারে আত্মসম্মান নিয়ে তার নিজের গল্পে বাঁচতে।          পরিচাল...