"প্রথা বনাম স্বাধীনতা – লাপাতা লেডিস"
চলচ্চিত্রের নাম :- লাপাতা লেডিস
মুক্তির তারিখ :- ১ মার্চ, ২০২৪
পরিচালকের নাম :- কিরণ রাও
প্রযোজকের নাম :- কিরণ রাও, আমির খান, জ্যোতি দেশপান্ডে।
অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ২ ঘন্টা ৩ মিনিট
চিত্রনাট্য :- স্নেহা দেশাই
সংগীত পরিচালক :- রাম সম্পদ
অভিনেতা ও অভিনেত্রী :- নিতাংশি গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কাদম, রবি কিষাণ,সতেন্দ্র সোনি
. এই গল্প যেন আমাদের নিয়ে যায় ২০০১ সালের এক প্রত্যন্ত গ্রামে। নববিবাহিতা দুই বধুর আচমকাই হারিয়ে যাওয়া দিয়ে এই গল্পের সূত্রপাত হলেও এই গল্প শুধুই বাসস্থান হারানোর নয় ,এই গল্প যেন অস্তিত্বের লড়াইয়ের গল্প। এই গল্প যেন বলে যায় যে নারীরা আদতেও স্বাধীন নয়। শুধু দুই নারীই নয়, তিন নারীর লড়াইয়ের গল্প বলাও চলে। নিজের গ্রামের নাম না জানা মেয়েটিও যেন হারিয়ে গিয়েই খুঁজে পায় জীবনের নতুন মানে এবং একইভাবে এক প্রাপ্তবয়স্ক নারী নিজের স্বাধীনভাবে বাঁচার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যায় এবং এক সর্বহারা নারীও পারে আত্মসম্মান নিয়ে তার নিজের গল্পে বাঁচতে।
পরিচালক 'কিরণ রাও' 'লাপাতা লেডিস'-এ এমনভাবে কাজ করেছেন যাতে বিনোদন, সামাজিক বার্তা এবং বাস্তবধর্মী গল্প একসাথে এগোয়। তিনি গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে নারীর আত্মপরিচয়, পুরুষতান্ত্রিক ধ্যানধারণা ভাঙা এবং জীবনের ছোটখাটো হাস্যরসকে চমৎকারভাবে মিশিয়েছেন। চরিত্রগুলির আন্তরিকতা ও কাহিনির গতি ধরে রাখার জন্য তিনি নিখুঁতভাবে দৃশ্য বিন্যাস করেছেন। বিশেষ করে নারী স্বাধীনতা, গ্রামীণ সমাজের ধ্যানধারণা ও আত্মপরিচয়ের খোঁজ—এসব বিষয়কে হালকা মেজাজে উপস্থাপন করা তার পরিচালনার অন্যতম শক্তি।
এই গল্পে অভিনীত প্রধান চরিত্র গুলির মধ্যে অন্যতম চরিত্র হলো 'ফুল' চরিত্রে অভিনীত (নীতাংশী গোয়েল)। তিনি তার সাবলীল অভিনয়ের দ্বারা সহজ, স্নিগ্ধ,ভীতু নববিবাহিতা বধূর চরিত্র তুলে ধরেছেন।সদ্য বিবাহিতা ফুল, ভুলবশত ট্রেনে হারিয়ে গেলেও ধীরে ধীরে সদ্য পরিচিত মঞ্জু মাসির সাহায্যে নিজেকে শক্তিশালী করে নিজের অস্তিত্ব গড়ে তুলেছে। যে প্রথমদিকে তার স্বামীর নাম উচ্চারণ করেনি সেও শেষমেশ স্বামীকে খুঁজে পাওয়ার জন্য তার নাম উচ্চারণ করেছে। এই ছেড়ে যাওয়ার যুগে অপেক্ষা করতে থাকে তার স্বামীর, এই ভাবেই তার চরিত্রটি সফলতা লাভ করেছে। ফুলের এই শক্তিশালী হওয়ার লড়াইয়ে যিনি তার পাশে থেকেছেন তিনি হলেন 'মঞ্জু মাসি' চরিত্রে অভিনীত (ছায়া কদম)। তিনি তার চরিত্রের দ্বারা বাইরে কঠোর এবং ভেতর থেকে কোমল মনোভাবের পরিচয় দিয়েছেন এবং মাতৃরূপে যেন তিনি আগলে রেখেছিল 'ফুল'কে। একইভাবে 'ফুল' এর স্বামী অর্থাৎ 'দীপক কুমার' চরিত্রে অভিনীত 'স্পর্শ শ্রীবাস্তব' প্রথমে ট্রেনে তাড়াহুড়ো তার স্ত্রীর বদলে অন্য বধু নিয়ে গেলেও পরবর্তীতে প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছে নিজের স্ত্রীকে খোঁজার। সকলে আশাহত হলেও সে আশাহত হয়নি, কর্তব্যের খাতিরেই নয় বরং ভালোবাসার খাতিরেই তার স্ত্রীকে খুঁজে বেরিয়েছেন। এবং একইভাবে গল্পের প্রথম দিকে মিথ্যে পরিচয় দেওয়া 'পুষ্পা' অর্থাৎ 'জয়া' চরিত্রে অভিনীত (প্রতিভা রান্তা) তার অভিনয়ের দ্বারা এক চালাক বুদ্ধিসম্পন্ন নারীর চরিত্র ফুটিয়ে তুলেছেন, যে নিজের স্বপ্ন পূরণের জন্য কোন অবস্থাতেই আশা ছেড়ে দেয়নি। এছাড়াও 'এসআই শ্যাম মনোহর' পুলিশ চরিত্রে অভিনীত(রবি কিষাণ) প্রথমে সন্দেহপ্রবণ, ঘুষপ্রবণ মনে হলেও শেষে ন্যায়পরায়ণ ও সহানুভূতিশীল চরিত্রের পরিচয় দিয়েছেন। প্রথমে জয়াকে সন্দেহ করে গ্রেফতার করতে চান, কিন্তু পরে আদর্শ পুলিশ হিসেবে জয়ার পাশে দাঁড়ান, এখানেই তার চরিত্রের সার্থকতা। গল্পের যেই চরিত্রের কথা না বললেই নয় সেই চরিত্রটি হলো ছোট্টু চরিত্রে অভিনীত (সতেন্দ্র সোনি), সে একাধারে যেমন ফুলের বন্ধু হয়ে উঠেছেন তেমন ভাবে তার জীবন কাহিনী বুঝিয়ে দেয় যে কঠোর জীবন যাপন-ও সুখের হতে পারে ।
এই ছবিটিকে অসামান্য করে তুলেছে এই ছবির সব থেকে বড় শক্তি এই গল্পের সরলতা কিন্তু গভীরতম বার্তা।নারী চরিত্রগুলোর বিকাশ ধাপে ধাপে সুন্দরভাবে দেখানো এবং গ্রামীণ জীবনের বাস্তব চিত্রায়ন আর আকর্ষণীয় করে তুলেছে গল্পটিকে। এছাড়াও অভিনেতা, অভিনেত্রীরা সকলেই তাদের অভিনয়ের দ্বারা দর্শককে মুগ্ধ করেছে ।
এছাড়াও সঙ্গীত পরিচালক (রাম সম্পদ) ছবির গান ও ব্যাকগ্রাউন্ড স্কোরে গ্রামীণ ভারতের আবহ তুলে ধরেছে, এবং গানগুলি যেইভাবে গল্পের আবেগের সঙ্গে তাল মিলিয়ে চলেছে, যেমন- মজার মুহূর্তে চঞ্চল সুর, আবেগী দৃশ্যে কোমল সুর প্রভৃতি , দর্শকদের আর আকৃষ্ট করেছে গানগুলির প্রতি।
অতঃপর যা সবথেকে গুরুত্বপুর্ণ ভূমিকা নিয়ে থাকে একটি ছবিতে তা হলো ক্যামেরা।সিনেমাটোগ্রাফার যেইভাবে প্রতিটি দৃশ্য তুলে ধরেছেন তা অসাধারণ। প্রাকৃতিক আলো ও উষ্ণ রঙ ব্যবহার করে গ্রামীণ পরিবেশকে বাস্তবের মতো তুলে ধরা হয়েছে।ওয়াইড শট দিয়ে গ্রামের বিস্তার ও নিস্তব্ধতা এবং ক্লোজ-আপে চরিত্রের আবেগ ধরা হয়েছে।ট্রেনের ভেতরের দৃশ্যে হ্যান্ডহেল্ড ক্যামেরা চরিত্রের অস্থিরতা ও টেনশন বাড়িয়েছে।কিছু দৃশ্যে লো-অ্যাঙ্গেল শট দিয়ে নারীর শক্তি ও আত্মবিশ্বাসের উত্থান ফুটিয়ে তোলা হয়েছে।
এই "লাপাতা লেডিস" ছবিটি শুধুই হারিয়ে যাওয়া দুই মহিলার কাহিনি নয়, বরং সমাজে নারীরা কিভাবে নিজের পরিচয় খুঁজে পায় এবং কিছু ঘটনা যে কিভাবে কিছু প্রচলিত প্রথা ভেঙে দেয় , তারই কাহিনীও বলে যায় এই গল্প। এটি এমন এক সিনেমা যা পরিবারের সঙ্গে দেখা যায় এবং যা বলে যায় এক নতুন ভাবনার কথা। যা জানান দিয়ে যায় যে ভালোবাসা আজও সহজ , সরল এবং সুন্দর।
Baah besh shundor
ReplyDeleteঅনেক পছন্দের একটা মুভি। খুব সুন্দর হয়েছে ❤️
ReplyDeleteখুব সুন্দর হয়েছে রে লেখাটা।❤️
ReplyDeleteদারুন হয়েছে
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteKhub sundor hoyeche re ❤❤❤❤
ReplyDeleteBesh sundor hoyache
ReplyDeleteখুব সুন্দর হয়েছে লেখাটা❤️
ReplyDeleteDarun 😍
ReplyDeleteKhub sundor ❤️
ReplyDeleteErokom aro valo valo content chai khubb sundor hoyechee . keep going ❤️🙌
ReplyDeleteখুব খুব সুন্দর হয়েছে...🫀✨❤️
ReplyDeleteNice Review ✨♥️
ReplyDeletedarun
ReplyDeleteKhub sundor hoyeche didi 🩷❤️
ReplyDeleteKhub khub sundor hoyeche lekha ta ❤️
ReplyDeleteKhub sundor hoyeche ❤️
ReplyDeleteBhalo hoyeche ❤️ keep it up
ReplyDeleteKhub sundor hoyeche lekha ta ❤️
ReplyDeleteবাঃ সুন্দর বেশ অন্যরকম ❤️🌸
ReplyDeleteDarun 🤩
ReplyDeleteKhub sundor hoyeche ❤️💕
ReplyDeleteBah sundor
ReplyDeletePerfect
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDarun hoyeche lekha ta
ReplyDeleteSundor ❤🌸
ReplyDeleteবেশ ভালো ❤️
ReplyDeleteKhub sundor hoyechhe... R movie ta o amar khub e pochhonder... Valo laglo review ta... 😇😇
ReplyDeleteSundor hoyacha ❤️🥰
ReplyDeleteখুব সুন্দর হয়েছে লেখাটা 😍❤️✨
ReplyDeleteBest writing ❤️
ReplyDeleteলেখাটি একটি দ্ক্ষ হাত ও সুন্দর শব্দ চয়নের পরিচয় বহন করে চলেছে। আগামী দিনেও ঠিক এইভাবে নিজের লেখার মাধ্যমে সবাইকে মুগ্ধ করতে থাকো।
ReplyDeleteKhoob sundoor
ReplyDeleteKhub sundor lekha ta ....bisleshon ta hridaysporshi chilo.... Agami diner jonyo suvecha roilo ...
ReplyDeleteNice 👍🙂
ReplyDeleteNicee 😊
ReplyDeleteNice 👍🙂
ReplyDeleteInteresting ...must watch✨
ReplyDeleteLekhata khub bhalo hoieache Didi ♥️
ReplyDeleteKhub sundor hoyeche
ReplyDeleteKhub valo
ReplyDeleteGreat review good job.
ReplyDeleteWow very nice 😍
ReplyDeleteখুব ভালো লাগলো লেখাটা পড়ে ❤️
ReplyDeleteNice
ReplyDeleteThe writing continues to bear the hallmark of a skillful hand and beautiful word choice. Continue to impress everyone with your writing in the days to come.
ReplyDeleteLovely one ❤️
It's true ❤️❤️❤️
Deleteখুব ভালো লাগলো লেখাটা পড়ে ❤️
ReplyDeleteVery Good👍💯
ReplyDeleteOsadharon hoyache lekha ta ❤❤
ReplyDeleteNice!
ReplyDeleteDarun
ReplyDeleteNice 👏🏻
ReplyDeletePerfect ❤️
ReplyDeleteDarun ❤️
ReplyDeleteSundorr❤️
ReplyDeleteVery nice
ReplyDeleteKhub sundor hoyeche
ReplyDelete❤️❤️
ReplyDeleteYou do to so good 😊
ReplyDeleteGreat writting 😊,,,nice review...keep it up
ReplyDeleteVery good 👍 keep it up
ReplyDeleteValo hoyeche 😊😊
ReplyDeleteValo hoyeche
ReplyDeleteIts a amazing review
ReplyDeleteBhison sundor bujiyechis tui
ReplyDeleteEto sundor kore explanation diyechis
Khub bhalo laglo
Bhalo laglo lekha ta khub
ReplyDeleteWell done 👍
ReplyDeleteBhahhhh osadharon
ReplyDeleteKeep it up 👍✅
ReplyDelete