"রান্নাঘর কি শুধু বাঁধতেই জানে?—নাকি খুলে দেয় স্বাধীনতার অনন্য দ্বার!"

চলচ্চিত্রের নাম :- বৌদি ক্যান্টিন 
মুক্তির তারিখ :- ৩০ সেপ্টেম্বর ২০২২
পরিচালকের নাম :- পরমব্রত চট্টোপাধ্যায়
প্রযোজকের নাম :- অরিত্র সেন, তন্ময় বন্দ্যোপাধ্যায়
অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ১ ঘন্টা ৫৭ মিনিট
সংগীত পরিচালক :- জয় সরকার 
অভিনেতা ও অভিনেত্রী :- শুভশ্রী গঙ্গোপাধ্যায়,পরমব্রত চট্টোপাধ্যায়,সোহম চক্রবর্তী,অনুসূয়া মজুমদার প্রমুখ।


              মেয়েদের জন্য তথাকথিত এবং প্রচলিত একটা কথা আছে, কি আর হবে এত পড়াশোনা করে, সেই তো রান্নাবান্নাই করতে হবে! তবে, বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে মেয়েরা আর রান্নাঘরেই শুধু আটকে নেই বরং তারা কাজের ক্ষেত্রে পাড়ি জমিয়েছে সর্বত্র। কিন্তু, রান্নাটা কি কোন শিল্প নয়! আচ্ছা কেউ যদি রান্না নিয়ে এগিয়ে চলতে চায় তাহলে কি সেটা খুব অপরাধ, নাকি সেটা হবে ব্যাকডেটেড? বর্তমান যুগে দাড়িয়ে যেখানে মেয়েরা সব করতে পারছে সেখানে রান্নাটাকে কেন পেশা হিসেবে বেছে নেওয়া যাবে না! এ এমনই এক গল্পের কথা বলে যায়, যেখানে রান্না শুধু ঘরের আর পাঁচটা কাজের মত নয় বরং রান্নাও হতে পারে পেশার একটি অন্যতম দিক, যা অবশ্যই সম্মানীয়।

             'পরমব্রত চট্টোপাধ্যায়' পরিচালিত এই ছবিটি খুব সাধারণ এবং বহু প্রচলিত একটি বিষয় নিয়ে হলেও এই ছবিতে তিনি নারীর ক্ষমতাকে একেবারে বাস্তব, দৈনন্দিন জীবনের ভেতর থেকে তুলে ধরেছেন। গৃহিণীর রান্নার দক্ষতা কিভাবে জীবিকা ও পরিচয়ের মাধ্যম হতে পারে, তাই তিনি তুলে ধরেছেন এই গল্পে। এছাড়াও প্রতিটি চরিত্র এবং দৃশ্যের সাবলীলতাই যেনো ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও এই গল্পের মাধ্যমে তিনি দর্শকদের কাছে এক প্রশ্ন তুলে ধরেছেন , আজকের যুগে দাঁড়িয়েও নারীরা কি আদেও নিজের স্বপ্ন পূরণের পথে যথেষ্ট স্বীকৃতি পায়?

               গল্পের অন্যতম কেন্দ্রিয় চরিত্র 'পৌলমি' একজন গৃহিণী ও শিক্ষক, যার রান্নার প্রতি রয়েছে অগাধ ভালোবাসা এবং তার আবেগকেই সে নিজের পরিচয়ের পথে রূপান্তরিত করতে চায়। এবং এই চরিত্রটিই দেখিয়ে দেয় যে কিভাবে রান্নাঘর শুধু গৃহস্থলির কাজই নয়, বরং অর্থনৈতিক স্বাধীনতার মাধ্যমও হতে পারে। গৃহবধূ হিসেবেও সে তার দায়িত্ব পালন করে গেছে এছাড়াও তিনি তার স্বামীর পাশে থেকে সাহস এবং ভরসা জোগাতে কিন্তু কখনোই পিছুপা হয়নি। এই চরিত্রে (শুভশ্রী গঙ্গোপাধ্যায়)-এর অভিনয় ছিল অনবদ্য, তার জন্যই যেনো চরিত্রটি আরও সাবলীল হয়ে উঠেছে। পাশাপাশি তার যোগ্য সঙ্গী হিসেবে তার স্বামী 'সৌরিশ' চরিত্রে (পরমব্রত চট্টোপাধ্যায়)- এর অভিনয় অসাধারণ। আধুনিক শিক্ষিত চিন্তাভাবনার পরিচয় দিয়েছে, এবং একইভাবে সবসময় চেষ্টা করেছে স্ত্রী-র স্বপ্নপূরণে পাশে থাকার। তবে সমাজের শিকল থেকে পুরোপুরি বেরিয়ে আসতে সেও দ্বিধাগ্রস্ত। অন্যদিকে পৌলমির শাশুড়ির, চরিত্রে অভিনীত (অনশুয়া মজুমদার) যেনো একদম সাবলীল। আধুনিক মানসিকতার হওয়া সত্ত্বেও তার কাছে রান্না-বান্না শুধুই গৃহস্থলির সামান্য কাজ হয়েই থেকে গেছে, তিনি রান্নাকে কখনোই শিল্প হিসেবে বা পেশার অঙ্গ হিসেবে দেখতে পারেননি, এখানেই বোধহয় তার চরিত্রের ব্যতিক্রমী দিকটি ফুটে ওঠে। এছাড়াও পার্শ্বচরিত্র হিসেবে 'বাবলু' চরিত্রে অভিনীত (সোহম চট্টোপাধ্যায়)- যেনো একাধারে সহকর্মী এবং অন্যধারে বন্ধু হয়ে পাশে থেকেছে পৌলমীর। প্রতিটি চরিত্রের অভিনয়েই যেনো ছবিটি পরিপূর্ণ হয়ে উঠেছে।


            সিনেমাটোগ্রাফার প্রতিটি দৃশ্যই এমন নিখুঁত ভাবে তুলে ধরেছেন যা, ছবিটিকে বাস্তবধর্মী, সরল ও জীবন্ত করে তুলেছে। এছড়াও রান্নাঘরের দৃশ্য ও ক্যান্টিনের দৃশ্যগুলোকে স্বপ্নের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। এছাড়াও এই ছবির গানগুলো কেবল মাত্র শোনার আনন্দের জন্য নয়, বরং গল্পের আবেগ প্রকাশের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, দুটো মিলেই ছবির “ঘরোয়া অথচ শক্তিশালী বার্তা” দর্শকের কাছে আরও প্রভাবশালী হয়ে উঠেছে।

             এই ছবিটি দেখায় যে, প্রতিটি নারীর ভেতরেই এক অদম্য শক্তি আছে, সংসার ও সমাজের বিরোধিতা থাকলেও দৃঢ় ইচ্ছাশক্তি আর বিশ্বাসের জোড়েই স্বপ্ন পূরণ এবং নিজেদের পরিচয় গড়ে তুলতে পারেন তারাও। এছাড়াও এই ছবি জানান দিয়ে যায়, কোনো কাজই ছোটো নয় এবং নারীর রান্নার হাত শুধু ঘরের জন্যই নয়, বরং এই হাত-ই হয়ে উঠতে পারে উপার্জনের অন্যতম পথ।


Comments

  1. Nice movie choice buddy...
    And well written too ❤️❤️
    Lots of appreciation for your work 👏❤️

    ReplyDelete
  2. Khub sundor ❤️ good job 👍

    ReplyDelete
  3. Great movie selection 👍

    ReplyDelete
  4. The writing in this blog post is absolutely beautiful! You've captured the essence of this movie perfectly👍🏼

    ReplyDelete
  5. Besh besh ❤️✨

    ReplyDelete
  6. Sundor hoyeche re 😊😊

    ReplyDelete
  7. Besh valo hoyeche

    ReplyDelete
  8. Valo hoyeche 👍❤️

    ReplyDelete
  9. Good good 😊😊

    ReplyDelete
  10. Sundor.. khub valo likhechhis...

    ReplyDelete


  11. অসাধারণ লাগছে! একেবারে অন্যরকম সুন্দর হয়েছে।

    ReplyDelete
  12. Bash sundor hoyacha likha ta ❤️

    ReplyDelete
  13. Khub valo likhachis ra 🥰well done

    ReplyDelete
  14. Khub sundor hoyechee lekhata ❤️🙌

    ReplyDelete
  15. Bhahhh darun likhchis to ❤️❤️

    ReplyDelete
  16. Good writing skill

    ReplyDelete
  17. Keep it up 💯

    ReplyDelete
  18. Wowww great review

    ReplyDelete
  19. Osadharon ❤️❤️❤️

    ReplyDelete
  20. Bhison bhalo laglo tor lekha ta pore 😍😍😍

    ReplyDelete
  21. Great choice 💗💗

    ReplyDelete
  22. Khub sundor hoyeche ❤️❤️

    ReplyDelete
  23. 💗💗💗❤️❤️❤️

    ReplyDelete
  24. Powerful writing

    ReplyDelete
  25. Bhison sundor lekha ta👌🏾🌸❤️

    ReplyDelete
  26. Khub sundor hoyeche ❤️

    ReplyDelete
  27. Khub sundor hoyche didi ❤️

    ReplyDelete
  28. good effort. great details. keep it up...

    ReplyDelete
  29. Khub sundor hoyeche..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

" হারিয়ে যাওয়া মানেই কি হেরে যাওয়া?— নাকি জীবনের নতুন মানে খুঁজে পাওয়া! "

" বিশ্বাস, ভরসা কি পারবে !— অপরিচিতদের আপন করে তুলতে ? "

"প্রথা বনাম স্বাধীনতা – লাপাতা লেডিস"