কুসংস্কার নাকি ক্ষমতা ! কিসের আড়ালে লুকিয়ে থাকে সত্য?

সিরিজের নাম :- ডাইনি 
মুক্তির তারিখ :- ১৪ই মার্চ ২০২৫
পরিচালক :- নির্ঝর মিত্র 
অভিনেতা-অভিনেত্রী :- মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় জানজিন, বিশ্বজিৎ দাস , সুজিৎ দাস বর্মন , শ্রুতি দাস ,সুদীপ মুখার্জী , অনুমেঘা প্রমূখ।
      
         'ডাইনি' শব্দটা শুনলেই কেমন যেন ভীতি কাজ করে তাই না? কিন্তু 'ডাইনি' কি আদেও কোন ভূত বা প্রেত? না বোধহয় ! এই ডাইনি বোধহয় মানুষের মনের ভিতরে লুকিয়ে থাকা এক অন্ধকারময় গুহা। আজও বোধহয় অনেক মানুষ এই অন্ধকারেই বাস করতে থাকে। এই অন্ধকারের আড়ালেই যেন বেঁচে থাকে কুসংস্কার আর ক্ষমতা। যেই কুসংস্কার ঢেকে রেখেছে ভয়ংকর সত্যকে , যেই সত্যে রয়েছে শুধুই নির্যাতন আর অমানবিক অত্যাচার। ক্ষমতার জোরেই ঢাকা পড়ে যায় যেই সত্য!
         পরিচালক 'নির্ঝর মিত্র' সিরিজটিতে এমন ভাবে কাজ করেছেন যাতে একাধারে সিরিজের নামেই মানুষের মনে ভয় ঢুকলেও, সিরিজের প্রতিটি এপিসোড যেন খুলে দিয়েছে সমাজের কিছু অজানা দিক। গ্রামীণ ক্ষমতা থেকে শুরু করে কুসংস্কার, নারী নির্যাতন এবং আধুনিকতার সীমারেখা নিয়ে তিনি এই সিরিজটি কে নির্মাণ করেছেন। যা এই সিরিজের গুরুত্ব বাড়িয়ে তুলেছে। তার অন্যান্য কাজগুলি (যেমন– শিকারপুর, বীরাঙ্গনা) যেগুলি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং প্রতিটি সিরিজেই তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন।

          এই গল্পের অন্যতম প্রধান চরিত্র 'পাতা' চরিত্রটিকে (মিমি চক্রবর্তী) তার অসাধারণ অভিনয়ের দ্বারা ফুটিয়ে তুলেছেন। চরিত্রটিকে প্রথম দিকে স্বার্থপর মনে হলেও, গল্প এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বোঝা গেছে যে এই চরিত্রটি কতটা সাহসী এবং কতটা দায়িত্বপরায়ণ। অসম্ভব বিপদের সম্মুখীন হওয়া সত্বেও নিজের বোন 'লতা-কে' উদ্ধার করার জন্য সে প্রাণপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। গল্পের যেই চরিত্রকে ঘিরে মূল সত্যের উদঘাটন সম্ভব হয়েছে সেই চরিত্র হলো এই 'লতা' চরিত্রটি। এই চরিত্রে অভিনীত (কৌশানী মুখোপাধ্যায় জানজিন) তার অভিনয়ের দ্বারা মানুষের মনে একাধারে যেমন ভয়-ভীতি সৃষ্টি করিয়েছেন তেমনি আবেগেও ভাসিয়েছেন, অসম্ভব দৃঢ় এক চরিত্র। এই সিরিজের অন্যতম বিশিষ্ট একটি চরিত্র হলো 'জানগুরু' চরিত্রটি। গ্রামের মানুষের চোখে দেবতার আড়ালে যেন লুকিয়ে থাকে এক অন্যরূপ। যেই রূপ চোখে পড়ে না সাধারণ মানুষের তবে যেই রূপ ডেকে আনে ভয়ংকর পরিণতি! (বিশ্বজিৎ দাস) অভিনীত এই চরিত্রটি যেন ভয় ধরিয়েছে মানুষের মনে এবং তিনি ছাড়া যেন চরিত্রটি সত্যিই অসম্পূর্ণ। পার্শ্বচরিত্র 'মনি' চরিত্রে অভিনীত (শ্রুতি দাস) থেকে শুরু করে 'ড্রাইভার'-এর চরিত্রে অভিনীত (সুজিত দাস বর্মন) প্রত্যেকেই যেন তাদের চরিত্রের দৃঢ়তায় সিরিজটিকে পরিপূর্ণ করে তুলেছেন।
         এই সিরিজের অন্যতম প্রধান দিকটি হলো এর বার্তা, যে বার্তা জানান দিয়েছে যে কুসংস্কার, অন্ধবিশ্বাস ঠিক কতটা ভয়ংকরী? আর যেকোনো বিপদেই যেন শক্তি হয়ে দাঁড়ায় সম্পর্কের এক অদৃশ্য বাঁধন। যে বাঁধন জানান দেয় এক মানবিক টানের।
         এছাড়াও সিরিজের সংগীত পরিচালক কিছু কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকের দ্বারা মানুষের মনে ভয় এবং আবেগের সঞ্চার ঘটিয়েছেন যা সিরিজটিকে অন্য মাত্রা দান করেছে। সিরিজটির আরো একটি অন্যতম দিক হলো সিনেমাটোগ্রাফারের নিখুঁত কাজ। প্রতিটি দৃশ্য তিনি এত সুন্দর ভাবে তুলে ধরেছেন, যা সিরিজটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং মানুষের আগ্ৰহ আরো বাড়িয়ে দিয়েছে।

           'ডাইনি' সিরিজটি শুধুই ভয় বা ভীতির নয় বরং খুঁজে বার করার যে আসল 'ডাইনি'-টা কে বা কারা? এটি এমন এক সিরিজ যা জানান দেয় যে রক্তের বাঁধনের থেকেও মানবিক বাঁধনের জোর সবথেকে বেশি।

Comments

  1. Your writing is truly inspiring, and I hope your work reaches far and touches the hearts of many people.🥰

    ReplyDelete
  2. Darunn ..keep publishing this kind of content. We need more . Just awesome ❤️

    ReplyDelete
  3. খুব সুন্দর লেখা❤️

    ReplyDelete
  4. Sundor review great job keep it up..

    ReplyDelete
  5. বেশ সুন্দর হয়েছে

    ReplyDelete
  6. Khub sundor hoyacha ❤️ keep going

    ReplyDelete
  7. I have never read such an amazing review in my life, great writing.

    Really looking forward to your next review post.

    ReplyDelete
  8. Khub valo hyeche❤️keep it up✨

    ReplyDelete
  9. Really good Review.... ,keep going 👍🙌

    ReplyDelete
  10. দারুণ কাজ, মন ভরে গেল 👏

    ReplyDelete
  11. অসাধারণ হয়েছে লেখাটা। এইভাবেই আরো লেখা লিখে যাও।❤️
    Best of Luck

    ReplyDelete
  12. Baah besh sundor hoyeche lekha ta ❤❤

    ReplyDelete
  13. Great review...Keep it up 👍🏻

    ReplyDelete
  14. Dekte hoche to series ta ja interest jagiye diechis 😍

    ReplyDelete
  15. Your writing is both beautiful and powerful.

    ReplyDelete
  16. The author's use of language is both beautiful and powerful.

    ReplyDelete
  17. Khub sundor hoache ❤️

    ReplyDelete
  18. Too wonderful 🤍

    ReplyDelete
  19. খুব সুন্দর হয়েছে।

    ReplyDelete
  20. i just read your review...and i'm getting interest to watch the movie...keep writting 😊

    ReplyDelete
  21. Excellent 👍

    ReplyDelete
  22. Very good 👍 keep it up

    ReplyDelete
  23. Khub valo hoyeche

    ReplyDelete
  24. Keep it up shreya dey

    ReplyDelete
  25. It is such an amazing review

    ReplyDelete
  26. Woww
    it's a good writing skill you have

    ReplyDelete
  27. Woww...great work 💯

    ReplyDelete
  28. আপনি খুব সুন্দর লিখেছেন

    ReplyDelete
  29. Sundor hoyeche ❤️

    ReplyDelete
  30. Gautam Kumar MishraAugust 17, 2025 at 1:24 AM

    Sundor likhecho..
    Arokom e chesta koro

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

" হারিয়ে যাওয়া মানেই কি হেরে যাওয়া?— নাকি জীবনের নতুন মানে খুঁজে পাওয়া! "

" বিশ্বাস, ভরসা কি পারবে !— অপরিচিতদের আপন করে তুলতে ? "

"প্রথা বনাম স্বাধীনতা – লাপাতা লেডিস"