" বিশ্বাস, ভরসা কি পারবে !— অপরিচিতদের আপন করে তুলতে ? "

চলচ্চিত্রের নাম :-  "ট্যুরিস্ট ফ্যামিলি"
মুক্তির তারিখ :- ২৯শে এপ্রিল, ২০২৫
পরিচালকের নাম :- আভিশান জীবন্ত
অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ২ ঘন্টা ১০ মিনিট
সংগীত পরিচালক :- শন রোল্ডান
অভিনেতা ও অভিনেত্রী :- এম. শশীকুমার, সিমরান, মিঠুন জয় শংকর, কমলেশ জগন, যোগলক্ষ্মী, যোগী বাবু, রমেশ থিলক প্রমুখ।

          
            "ট্যুরিস্ট ফ্যামিলি" , সিনেমার নামটা শুনলেই এটাই মাথায় আসছে তো, যে হয়তো কোন সাধারণ পর্যটক পরিবারের গল্প। যেই গল্পে নেই কোন থ্রিল বা সাসপেন্স, তাই না? কিন্তু, সিনেমা মানেই কি সবসময়,থ্রিল, অ্যাকশন থাকতেই হবে? না বোধহয়!
          আমরা কি সত্যিই একা একা বাঁচতে পারি? আজও হয়তো আমরা পরিবারের জন্যই লড়াই করে বেঁচে থাকি। ঠিক তেমনই একটি সাদামাটা পরিবার বেঁচে থাকার তাগিদেই হয়তো পাড়ি দিয়েছিল একটা অচেনা, অজানা দেশে শুধুমাত্র পারিবারিক বন্ধনের উপর ভরসা করেই। সেই পরিবার কি জায়গা করে নিতে পারবে ভিনদেশে? শত বাঁধা বিপত্তি থেকে শুরু করে সন্দেহর চোখ এড়িয়ে তারা কি আদেও কখনো হয়ে উঠবে সেই দেশেরই এক ভরসাযোগ্য পরিবার?

           পরিচালক 'অভিশান জীবন্ত' ছবিটিতে এমন ভাবে কাজ করেছেন যাতে এক সাধারণ ছবিও হয়ে ওঠে অসাধারণ। তার নির্মিত এটি প্রথম দীর্ঘ ছবি হলেও, তিনি কিন্তু আশাহত করেননি দর্শকদের। বরং গল্প এগানোর সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়েছে যে মানুষের পরিচয় বোধহয় তার ব্যবহারেই প্রকাশ পায়। রক্তের সম্পর্কের থেকেও মানবিক সম্পর্কের জোরেও গড়ে উঠতে পারে পরিবার! যেই পরিবারে ভালবাসাই হয়ে ওঠে একমাত্র সম্বল। 
              এই গল্পের অন্যতম প্রধান চরিত্র 'ধর্মদাস' চরিত্রটি যেমন একাধারে শান্ত, সাহসী, পরোপকারী তেমনি নিজের পরিবারকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান তিনি। এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই চরিত্রটি যেনো সাবলীল হয়ে উঠেছে (শশীকুমার)-এর দক্ষ অভিনয়ের দ্বারা। তিনি ছাড়া যেনো এই চরিত্রটি অসম্পূর্ণই থেকে যেত। অপরদিকে তার যোগ্য জীবনসঙ্গিনী রূপে 'বাসন্তী' চরিত্রটি যেনো পরিপূর্ণতা লাভ করেছে (সিমরান)-এর অসামান্য অভিনয়ের দ্বারা। তার আবেগপূর্ণ চোখ যেন কথা বলে সর্বত্র ,তার কোমল হৃদয় যেন পরিচয় দেয় মাতৃসত্তার। গল্পের সবচেয়ে ছোট কিন্তু প্রাণবন্ত চরিত্র 'মুল্লি' , (কামলেশ) তার কমেডি টাচ ও শিশুসুলভ কৌতুকের মাধ্যমে মন জয় করেছে সবার। বিশেষ করে তার হাজিরাতেই যেনো গল্পে কঠিন আবেগপূর্ণ মুহূর্তেও হাসির আলো ছুঁয়ে যায়। সর্বোপরি গল্পের অন্যতম চরিত্র 'নীতিশন' চরিত্রটিকে প্রথম দিকে উদাসীন মনে হলেও গল্প এগানোর সঙ্গে সঙ্গে বোঝা যায় তার মনের ভাব। সন্তানরা বোধহয় এমনই হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা এর সঙ্গে দূরত্ব বাড়লেও আড়ালে চোখ ভেজে তাদেরও ,(মিথুন জয় শংকর) যেন তার আবেগপূর্ণ দৃষ্টি ও সংলাপের দ্বারা ফুটিয়ে তুলেছে চরিত্রটিকে। এছাড়া পার্শ্বচরিত্র 'প্রকাশ' চরিত্রে অভিনীত (যোগী বাবু) থেকে শুরু করে 'পুলিশ পরিদর্শক' এর চরিত্রে অভিনীত (রমেশ তিলক) প্রতিটি চরিত্রই যেনো নজর কেড়েছে দর্শকদের।

             এই ছবির অন্যতম দিক হলো এর সাবলীলতা। যেখানে নেই অতিরিক্ত নাটকীয়তা বা অত্যধিক সংলাপ, শুধুই আছে পারিবারিক সম্পর্কের মিষ্টি বন্ধন, ভরসা আর বিশ্বাস। যে আরও কাছের করে তুলেছে ছবিটিকে।
              এছাড়াও 'শন রোল্ডান' এর সংগীত একেবারে ছবির মেজাজের সঙ্গে মানানসই, কখনো কোমল, আবার কখনো হালকা চঞ্চল। এছাড়াও প্রতিটি দৃশ্য ক্যামেরায় এত স্বাভাবিক ভাবে ধরা পড়েছে যা ছবিটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
               কখনো কখনো কোনো কারণ ছাড়াই কিছু কিছু সিনেমা আমাদের শান্তি দেয়, যেই শান্তি শুধু চোখের নয় মনের শান্তিও বটে। যা আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে এক কোমল আলো। যা হয়তো কোনো নতুন ধারার জন্ম দেয় না তবে জাগিয়ে তোলে এক নতুন আশা।

Comments

  1. Great choice and great work 👏❤️

    ReplyDelete
  2. Love it ... Nice work .keep pushing ❤️🙌

    ReplyDelete
  3. Khub sundor hoache ❤️

    ReplyDelete
  4. Sundor hoyeche ❤️

    ReplyDelete
  5. Your movie review is outstanding—every word touched my heart, truly remarkable work!

    ReplyDelete
  6. Khub valoh 🫠💗💗💗💗

    ReplyDelete
  7. Fantastic effort — don’t stop now!

    ReplyDelete
  8. Wonderful review...💓💓 keep going 😊

    ReplyDelete
  9. ❤️❤️ khub valo

    ReplyDelete
  10. Darun movie 🍿 darun lekha 🥰

    ReplyDelete
  11. Nice work , good story

    ReplyDelete
  12. Khub valo hoyeche ❤️

    ReplyDelete
  13. You do this very well 💝 great writting,,,keep it up ❤️

    ReplyDelete
  14. You do this very well 💝 keep writting 😊

    ReplyDelete
  15. Sundor ❤️

    ReplyDelete
  16. This is one of my favorite movie...Your writing about the movie is wonderful.👌🏽

    ReplyDelete
  17. Khub sundor hoyeche ❤️

    ReplyDelete
  18. Khub sundor hoyeche didi ❤️❤️❤️

    ReplyDelete
  19. Darun, osadharon elaboration ❤️

    ReplyDelete
  20. Khub valo choice r lekha o serokom e valo...

    ReplyDelete
  21. Excellent work 👍👏

    ReplyDelete
  22. Beautiful writing

    ReplyDelete
  23. অনবদ্য

    ReplyDelete
  24. খুব সুন্দর ❤️

    ReplyDelete
  25. A great movie with a great review

    ReplyDelete
  26. খুব ভালো লাগলো লেখাটা পড়ে ❤️❤️

    ReplyDelete
  27. Bhahhhh darun dokhhota royeche tor lekha te

    ReplyDelete
  28. Very good keep going 😃💯

    ReplyDelete
  29. Keep it up shreya

    ReplyDelete
  30. Nice writing skill

    ReplyDelete
  31. One of my favourite movies

    ReplyDelete
  32. Valo likhechen..
    Cinema ta besh valo legeche amar

    ReplyDelete
  33. অন্বেষা মাইতিAugust 17, 2025 at 1:23 AM

    অনবদ্য লাগলো লেখাটা পড়ে

    ReplyDelete
  34. Movie choice khubi vlo

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

" হারিয়ে যাওয়া মানেই কি হেরে যাওয়া?— নাকি জীবনের নতুন মানে খুঁজে পাওয়া! "

"প্রথা বনাম স্বাধীনতা – লাপাতা লেডিস"