"আধুনিকতা মানেই কি ছেড়ে যাওয়া ?— নাকি ভালোবাসায় আগলে রাখা !"
চলচ্চিত্রের নাম :- পিকু
মুক্তির তারিখ :- ৮ই মে, ২০১৫
পরিচালকের নাম :- সুজিত সরকার
প্রযোজকের নাম :- এন.পি. সিং, রনি লাহিড়ী এবং স্নেহা রাজানি।
অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ২ ঘন্টা ৩ মিনিট
সংগীত পরিচালক :- অনুপম রায়
অভিনেতা ও অভিনেত্রী :- অমিতাভ বচ্চন, ইরফান খান, দীপিকা পাডুকোন, মৌসুমী চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত, বলেন্দ্র সিং প্রমুখ।
"বাবা–মেয়ের" সম্পর্কটা বেশ অন্যরকম তাই না! মেয়েদের জীবনে বাবা-রা বরাবরই একটা বিরাট জায়গা জুড়ে থাকে। যেখানে সন্তানরা বড় হতে না হতেই বাবা মায়ের সঙ্গে একটা দূরত্ব চলে আসে, সেখানে এই গল্প বলে যায় অন্য কথা! এক সাধারণ বাবা-মেয়ের গল্প বলে যায় এই "পিকু"। বয়স্ক বাবার মেয়েকে শিশুর মত আঁকড়ে ধরে রাখার গল্প, আর হাজারো সমস্যা পেরিয়েও বাবার খেয়াল রেখে যাওয়া একটি সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। যার গোটা জগৎটা জুড়েই রয়েছে শুধুমাত্র তার 'বাবা'। যে, তার বাবাকে শিশুর মত আগলে রেখেছে এবং এর মধ্যেই নিজের জীবনের সমস্ত সুখ খুঁজে নিয়েছে।
'সুজিত সরকার' পরিচালিত এই "পিকু" চলচ্চিত্রটিতে তার কাজ সত্যিই অনবদ্য ও ব্যতিক্রমী। তার গল্প বলার সরলতা দিয়েই তিনি একটি ছোট পারিবারিক গল্পকেও বড় পরিসরে দর্শকদের সামনে তুলে ধরেছেন। কোথাও বাড়তি নাটকীয়তা বা একঘেয়েমিতা না রেখেও তিনি জিতে নিয়েছেন অসংখ্য দর্শকের মন ! এছাড়াও তার অন্যতম কাজগুলি হলো (ভিকি ডোনর, অক্টোবর, পিঙ্ক ইত্যাদি), প্রতিটি ছবিই যেনো বলে গেছে এক একটি নতুন গল্প!
গল্পের মূল কেন্দ্র যাকে ঘিরে সেই, 'ভাস্কর ব্যানার্জি' চরিত্রে অভিনীত (অমিতাভ বচ্চন) যেন একদম সাবলীল। বয়স্ক বাবার জেদ থেকে শুরু করে শিশুসুলভ আচরণ এবং খুঁতখুতে স্বভাব সবই যেন দর্শকদের মন জয় করে নিয়েছে। পাশাপাশি সেই বাবার আবদার মেটাতে গিয়ে বিরক্ত হলেও কোনদিনও হাল ছেড়ে চলে যায়নি তার একমাত্র মেয়ে 'পিকু' ,এই চরিত্রে অভিনীত (দীপিকা পাডুকোন) যেন সেই সব মেয়েদের কথা বলে দেয় যারা আধুনিক তবুও দায়িত্ব নিতে কখনোই পিছু-পা হয় না! আর তার এই জীবনে এক চিলতে স্থিরতা এবং স্তব্ধতা বয়ে আনে (ইরফান খান) অভিনীত 'রানা' চরিত্রটি, গল্পের গতি যেন পাল্টে দিয়েছে এই চরিত্রের উপস্থিতিতে। তিনি ছাড়া এই চরিত্রটি যেন সত্যিই অসম্পন্ন, তার উপস্থিতিতে পিকুর জীবনে যেনো খুলে গেছে এক নতুন দ্বার! এছাড়াও পার্শ্বচরিত্র 'ভূধন' চরিত্রে অভিনীত (বলেন্দ্র সিং) থেকে শুরু করে 'ছবি মাসি' চরিত্রে অভিনীত (মৌসুমী চ্যাটার্জি) কিংবা 'সৈয়দ' চরিত্রে অভিনীত (যিশু সেনগুপ্ত), সকলের অভিনয়েই যেনো ছবিটি পরিপূর্ণতা লাভ করেছে।
গল্পের মূল বার্তা অতি সাধারণ হলেও এই ছবি আবেগে ভাসিয়েছে সকল দর্শককে। আর তাই বোধহয় এই সাধারণ ছবিটিও অসাধারণ এ পরিণত হয়েছে। কিছু কিছু সময় গল্পটি ধীর গতির মনে হলেও গল্পটি ছন্দ হারায়-নি এক মুহূর্তের জন্যেও!
'অনুপম রায়-এর' সুরে এই ছবির গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যেনো ছবিটিকে আরও আবেগপূর্ণ করে তুলেছে। এছাড়াও ক্যামেরায় দিল্লি থেকে কলকাতার যাত্রাপথের দৃশ্য থেকে শুরু করে নর্থ কলকাতার প্রতিটি অলিগলি যেভাবে ধরা পড়েছে তা যেন জীবনযাত্রার এক একটি দিককেই নির্দেশ করে।
এই গল্প যেন শুধুই একটি সাদামাটা গল্পের কথা বলে না, বরং বুঝিয়ে দিয়ে যায় যে বয়স্ক বাবা-মায়ের জীবনে সন্তানরাই তাদের একমাত্র সম্বল। এই ছেড়ে যাওয়ার যুগেও বাবা মায়েদের হাতটা শক্ত করে ধরে রাখাতেও এক প্রকার শান্তি আছে। জীবনের গতিপথে বাঁধা আসবেই তবে হাল ছেড়ে দিলে চলবে না এগিয়ে যেতে হবে আমাদের আপন গতিতেই।একইভাবে পরিবারের কথা ভাবতে ভাবতে 'পিকু-র' মত ক্লান্ত মেয়েটিরও প্রয়োজন 'রানা-র' মতো একটি শান্ত নদীর, যেই নদীর কাছে বিনা বাঁধায় সমস্ত কিছু উজাড় করে দেওয়া যায় আর খুঁজে পাওয়া যায় এক টুকরো শান্তি।
অনবদ্য হয়েছে লেখাটা খুব ভালো লাগলো পড়ে।❤️🙌
ReplyDeleteGood job sundor hoeche lekha ta
ReplyDeleteKhub sundor ❤️
ReplyDeleteThe review about the movie is absolutely accurate.
ReplyDeleteWonderful ❤️
ReplyDeleteKhub sundor hoyeche ☺️☺️❤️
ReplyDeleteLekhar dhoron ta khub sundor ..keep writing ...,❤️
ReplyDeleteBesh Sundor hoyeche ❤️
ReplyDeleteKhub sundor Lekha ❤️
ReplyDeleteKhub valo hoyeche
ReplyDeleteDarun
ReplyDeleteKeep shining! Your journey will take you far. ❤❤❤❤
ReplyDeleteNice work
ReplyDeleteNice 👍
ReplyDeleteSundor hoyeche🦋😊✨
ReplyDeleteসেরা movie 🍿 darun review 🤗
ReplyDeleteI'm proud of you shrea
ReplyDeleteKhub bhalo likhchis tui
Very good
ReplyDelete"Very informative and inspiring writing." Keep Doing ♥️💐
ReplyDeleteGreat work
ReplyDeleteDarun laglo ❤️
ReplyDeleteGreat 👍
ReplyDeleteOne of my favourite movie.... Great job... Keep writing 🫂
ReplyDeleteখুব সুন্দর ❤️
ReplyDeleteখুব সুন্দর 🍁
ReplyDeleteDarun hoieache lekha ta ✨
ReplyDeleteNice 👍
ReplyDeleteKhub sundor hoyacha likha ta ❤️
ReplyDeleteGreat writting 😊
ReplyDeleteSundor ❤🌸
ReplyDeleteBhalo hoyeche..
ReplyDeleteGood presentation 👍
ReplyDeleteDarun✨
ReplyDeleteKhub sundor
ReplyDeleteDarun 👍
ReplyDeleteDarun 👍
ReplyDeleteNice one ❤️
ReplyDeleteKhub sundor ❤️
ReplyDeleteNice 👍
ReplyDeleteGood
ReplyDeleteDarunnn
ReplyDeleteOne of my favourite movie !
ReplyDeleteKeep growing 💗✨ khub valo ! 🤞🏻
Outstanding
ReplyDeleteGood 👍
ReplyDeleteGood 👍
ReplyDeleteGood
ReplyDeleteDarun ❤️
ReplyDeleteNice 👍🏻❤️
ReplyDeleteFatafati
ReplyDeleteLovely
ReplyDeleteLike it 💓
ReplyDeleteNice
ReplyDeleteWonderful
ReplyDeleteExcellent 👌
ReplyDeleteValo hoyeche
ReplyDeleteখুব সুন্দর হয়েছে ❤️🤗
ReplyDeleteNice 👏😊
ReplyDeleteopurbo
ReplyDeleteSundor ✨
ReplyDeleteWell written buddy
ReplyDeleteGood 👍
ReplyDeleteGreat work 🤗
ReplyDeleteVery good 💯
ReplyDeleteDarun likhechis bon
ReplyDelete❤️❤️❤️
ReplyDeleteGood work 👏❤️
ReplyDeleteKeep it up 💯💯
ReplyDelete