"ভালোবাসা মানেই কি পরিণতির খোঁজ?– নাকি পাশে থাকার গভীর খোঁজ !"

চলচ্চিত্রের নাম :- "স্যার"
মুক্তির তারিখ :- ১৩ই নভেম্বর ২০২০
পরিচালকের নাম :- রোহেনা গেরা
প্রযোজকের নাম :- রোহেনা ঘেরা এবং ব্রাইস পয়সন 
অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ১ ঘন্টা ৩৯ মিনিট
সংগীত পরিচালক :- রাগভ ভাগভ
অভিনেতা ও অভিনেত্রী :- তিলোত্তমা শোম, বিবেক গোম্বার, গীতাঞ্জলি কুলকার্নি, চন্দ্রচূড় রায়, ভাগ্যশ্রী পণ্ডিত, অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রমুখ।      
                আবেগ,অনুভূতি সর্বোপরি ভালোবাসা কি সামাজিক বাঁধা, নিয়ম মেনে চলে? না বোধহয়! ভালোবাসা একটা অদ্ভুত বন্ধনের নাম, যে বন্ধনে আছে অগাধ ভরসা আর বিশ্বাস। কিন্তু এই সমাজে ভালোবাসাই কি যথেষ্ট ,একটা সম্পর্কে থাকার জন্য নাকি সমাজের বেড়াজালে চাপা পড়ে যায় কিছু সম্পর্ক?
        "স্যার" গল্পের নামটা শুনলেই এটাই মাথায় আসছে তো, যে হয়তো কোন সাধারণ গল্প কিন্তু তা বোধহয় নয়! এই গল্প যতটা আর্থিকভাবে সফল অথচ মানসিক শান্তির খোঁজে ছুটে চলা 'অশ্বিন' এর গল্প ঠিক ততটাই নিজের জীবনের স্বপ্ন পূরণের লক্ষ্যে গ্রাম থেকে আসা এক তরুণ গৃহকর্মী 'রত্না-র' গল্প।

           'রোহেনা ঘেরা' পরিচালিত এই ছবি খুব সূক্ষ্ম একটি বিষয় নিয়ে হলেও জানান দিয়ে যায় এক ছক ভাঙ্গা গল্পের! যেই গল্পে সম্পর্ক মানে শুধু প্রেম নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও স্বপ্ন ভাগ করে নেওয়ার বন্ধন। যেখানে সম্পর্কের বন্ধন খুব স্বাভাবিকভাবে ধীরে ধীরে গড়ে ওঠে , যা ছবিটিকে আরও সাবলীল করে তুলেছে। তিনি সমাজের কঠিন বাস্তবতাকে কোমল অথচ দৃঢ় ভঙ্গিতে তুলে ধরেছেন। এছাড়াও সংলাপ এর চেয়েও দৃষ্টি, আচরণ ও নিরবতা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। 


              গল্পের অন্যতম প্রধান চরিত্র 'অশ্বিন' চরিত্রটি যেনো সেইসব মানুষদের কথা বলে যায় , যারা আর্থিক ভাবে সফলতা লাভ করলেও যাদের জীবনে রয়ে যায় এক টুকরো শান্তি, ভালোবাসা ও যত্নের অভাব। প্রতিপত্তির আড়ালে যাদের জীবনে চাপা পড়ে যায় সম্পর্কের বন্ধন। (বিবেক গোম্বার) অভিনীত অশ্বিন চরিত্রটি যেনো একটি ব্যতিক্রমী চরিত্র। ধনী হওয়া সত্ত্বেও যার মধ্যে নেই কোনো অহংকার, বরং তার সহজ সরল ব্যবহারের দ্বারাই তিনি সকলের মন জয় করে নিয়েছেন। পাশাপাশি 'রত্না' চরিত্রে (তিলোত্তমা শোম)-এর অভিনয় যেনো অনবদ্য। গ্রামের এক বিধবা নারী হওয়া সত্ত্বেও জীবনের প্রতি আশা ছেড়ে দেয় নি সে, বরং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং নিজের স্বপ্ন পূরণের জন্য একটু একটু করে এগিয়ে যাওয়ার জন্য পাড়ি দিয়েছে এক অজানা শহরে। তার আত্মমর্যাদা, কাজের প্রতি ভালোবাসা এবং নিজের চারপাশে এক অদৃশ্য সীমারেখা গড়ে তোলার মধ্যে দিয়েই যেনো তার এই চরিত্রটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পার্শ্বর চরিত্র 'লক্ষ্মী' চরিত্রে অভিনীত (গীতাঞ্জলি কুলকার্নি) এবং (চন্দ্রচূড় রায়)অভিনীত 'ভিকি' চরিত্রটি যেনো আরো পরিপূর্ণ করে তুলেছে ছবিটিকে।

                এই ছবির অন্যতম শক্তি হল নীরবতার ব্যবহার এবং প্রতিটি দৃশ্য যেন আরও সজীব হয়ে উঠেছে মৃদু শব্দের ব্যবহারে, কোনো আরম্ভর ছাড়াও প্রতিটি দৃশ্যে সমাজের উচ্চবিত্ত এবং নিম্নবিত্তদের মধ্যে পার্থক্যটা এত সুস্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে, যা ছবিটিকে আরো বাস্তবধর্মী এবং আকর্ষণীয় করে তুলেছে।        

            স্বপ্ন কি কখনো সমাজের শ্রেণী-বিভাজনের বাঁধা মনে? স্বপ্ন তো সবাই দেখতে পারে। মানুষের পরিচয় কি তার শিক্ষাগত যোগ্যতার বিচারে হওয়া উচিত? না বোধহয়! বরং কাজ আর ব্যবহারেই হওয়া উচিত মানুষের পরিচয়। গল্পটি অতি সাধারণ মনে হলেও এই গল্প যেন জানান দিয়ে যায় এক অন্য বার্তা ! ভালোবাসা মানেই শুধু সম্পর্কে থাকা নয় , বরং কোনো কিছুর আশা না রেখেই ভরসা জুগিয়ে পাশে থেকে যাওয়া। একে অপরের পাশে না থেকেও ভালো চেয়ে যাওয়া।
               

Comments

  1. Great work... Keep going 👏❤️

    ReplyDelete
  2. 👌🏻❤️👌🏻

    ReplyDelete
  3. Supper...you did it so well

    ReplyDelete
  4. দারুন একটা লেখা❤️❤️

    ReplyDelete
  5. ❤️❤️

    ReplyDelete
  6. Darun khub khub khub sundor hoyechee ree❤❤

    ReplyDelete
  7. "বিষয়বস্তুটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ভালো লাগলো পড়ে।"♥️✨

    ReplyDelete
  8. Khub valo laglo pore ♥️

    ReplyDelete
  9. ভালো হয়েছে ❤️

    ReplyDelete
  10. The review of the movie was given in a very wonderful way.👍

    ReplyDelete
  11. Bhison sundor

    ReplyDelete
  12. Khubb sundor hoyechee Lekhata ❤️🙌

    ReplyDelete
  13. 💗💗💗💗💗💗💗

    ReplyDelete
  14. Well done 👍✅

    ReplyDelete
  15. Sundor❤️🤗

    ReplyDelete
  16. ❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  17. Pore besh bhalo laglo
    Keep it up

    ReplyDelete
  18. Bhhha besh ❤️

    ReplyDelete
  19. ❤️❤️❤️

    ReplyDelete
  20. Khub sundor hoyeche ❤️

    ReplyDelete
  21. দারুন হয়েছে ❤️❤️
    এভাবেই আরো লেখা চাই।

    ReplyDelete
  22. Aro lekha chai... এভাবেই ❤️👍

    ReplyDelete
  23. Khub sundor likhecho

    ReplyDelete
  24. স্নেহা চক্রবর্তীAugust 17, 2025 at 12:53 AM

    Besh valo likhechis re... Lekha ta avabe chaliye jash please

    ReplyDelete
  25. Khub valo ekta subject choose korecho..
    Ar lekhar way tao besh valo laglo

    ReplyDelete
  26. Woww...❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

" হারিয়ে যাওয়া মানেই কি হেরে যাওয়া?— নাকি জীবনের নতুন মানে খুঁজে পাওয়া! "

" বিশ্বাস, ভরসা কি পারবে !— অপরিচিতদের আপন করে তুলতে ? "

"প্রথা বনাম স্বাধীনতা – লাপাতা লেডিস"