" হারিয়ে যাওয়া মানেই কি হেরে যাওয়া?— নাকি জীবনের নতুন মানে খুঁজে পাওয়া! "

চলচ্চিত্রের নাম :- কালিধর লাপাতা
মুক্তির তারিখ :- ৪ই জুলাই, ২০২৫
পরিচালকের নাম :- মধুমিতা সুন্দররমন
প্রযোজকের নাম :- মনীষা আদবানি, মধু ভোজওয়ানি, নিখিল আদবানি, উমেশ কুমার বনসাল, এবং প্রগতি দেশমুখ
অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ১ ঘন্টা ৪৯ মিনিট
সংগীত পরিচালক :- অমিত ত্রিবেদী
অভিনেতা ও অভিনেত্রী :- অভিষেক বচ্চন, ডাইভিক বাঘেলা, মোহাম্মদ জিশান আইয়ুব, নিমরত কর, বিশ্বনাথ চ্যাটার্জি প্রমুখ।
             কালিধর কি সত্যিই আচমকাই হারিয়ে গিয়েছিল, নাকি কালিধর-কে তার পরিবার ইচ্ছে করেই হারিয়ে দিয়েছিল? কুম্ভের মেলায় ঘুরতে গিয়ে কি এমন ঘটল যার জন্য নিজের পরিবারের থেকে হারিয়ে গেলো সে! এক গ্রামের মধ্যবয়স্ক ব্যাক্তি কালিধর, বাবা-মা মারা যাওয়ার পর যে তার ভাই, বোন দের প্রাণ দিয়ে আগলে রেখেছিল, তারা কি আদেও তার নিজের কোনো আপনজন ছিল? নাকি হারিয়ে গিয়েই যেই ছোট্ট অনাথ বাল্লু-র সঙ্গে তার আলাপ হলো সেই হবে তার নতুন আপনজন?

             'মধুমিতা সুন্দররামন' পরিচালিত এই সিনেমাটি ২০১৯ সালের প্রশংসিত তামিল সিনেমা K.D.-এর রিমেক। এই গল্প শুধুই হারিয়ে গিয়েও নতুন ভাবে বেঁচে থাকার বা আপনজন খুঁজে পাওয়ার গল্প নয় ! এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে, বয়স আমাদের যাই হোক না কেন জীবনে বাঁচার অধিকার আমাদের সবার আছে! সব শখ, ইচ্ছে পূরণ করার অধিকার সবার আছে শুধু একটু ইচ্ছেই পারে আমাদের জীবনের সমস্ত শখ আহ্লাদ পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে। পরিচালক এই গল্পে এত্তো সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন যা, আট থেকে আশি সবার মনে ধরবে।

            এই গল্পের অন্যতম কেন্দ্রিয় চরিত্র 'কালিধর' চরিত্রে অভিনীত (অভিষেক বচ্চন) শান্ত, ব্যথিত অথচ সহানুভূতিশীল এবং এক অজানা রোগে আক্রান্ত ব্যক্তির চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন । তার অভিনয়ে জীবনের ক্লান্তি এবং আশার আলো দুটোই ধরা দেয় যেই চরিত্র বুঝিয়ে দেয় যে , শখ, আহ্লাদ পূরণের কোনো বয়স হয় না। আর তার এই যাত্রায় যে তাকে নিঃস্বার্থ ভাবে সাহায্য করেছে সে হলো 'বাল্লু' নামের একটি ছোট্ট অনাথ ছেলে, সে অনাথ হতে পারে তবে তার মেধা বা বুদ্ধি কোনোটাই কম নয়। বন্ধুর মতো আর এক বন্ধুর পাশে থেকেছে সে , আবার কালিধর-এর সব ইচ্ছা পূরণের পাশে থেকে তাকে সাহস জুগিয়েছে। এই চরিত্রে অভিনীত (ডাইভিক বাঘেলা) তার অসাধারণ অভিনয় দিয়ে চরিত্রটিকে পরিপূর্ণ করে তুলেছে। এছাড়াও পার্শ্বচরিত্র 'সুবোধ' চরিত্রে অভিনীত (মোহাম্মেদ জিসান আইয়ুব)-এর চরিত্রটি প্রথম দিকে স্বার্থপর মনে হলেও ধীরে ধীরে তার মানবিক দিকটি প্রকাশ পায়। এছাড়াও 'নিমরত কর' অভিনীত (মীরা) চরিত্রটি অতিথি চরিত্র হলেও অনাবীল আবেগের গভীরতা যোগ করেছেন। যা ছবিটিকে আরও পরিপূর্ণ করে তুলেছে।
              কুম্ভমেলার ভিড় থেকে শুরু করে মেলার রঙিন দৃশ্য এবং ছোটো ছোটো ইচ্ছে পূরণের সকল দিকগুলোই যেনো ক্যামেরার চোখে প্রাণ পেয়েছে।এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক মৃদু অথচ হৃদয়গ্রাহী, যা আবেগকে বাড়িয়ে তোলে এবং কিছু কিছু গান যেন দৃশ্যগুলিকে সজীব করে তুলেছে।

              'কালিধর লাপাতা' ধীর গতির হলেও এটি হৃদয় ছুঁয়ে যাওয়ার এক অভিজ্ঞতা। সিনেমাটি দেখায় যে জীবনের শেষপ্রান্তেও নতুন শুরু সম্ভব। পরিবারের অবহেলা, একাকিত্ব কিংবা সমাজ থেকে বঞ্চিত হওয়া মানুষও বন্ধুত্ব, ভালোবাসা আর ছোট ছোট ইচ্ছার মাধ্যমে সুখ খুঁজে পেতে পারে। যা সিনেমাটিকে আরো আকর্ষনীয় করে তোলে।

Comments

  1. Doing so well...
    Khub valo hoyeche lekha ta..👏💎❤️

    ReplyDelete
  2. Bhaa well done ✅

    ReplyDelete
  3. Bhahhh khub sundor review

    ReplyDelete
  4. Khub bhalo laglo likhata pora ❤️ keep it up

    ReplyDelete
  5. Riyanka Roy ChowdhuryAugust 16, 2025 at 4:14 AM

    Good writing skill 👍✅

    ReplyDelete
  6. Woww 😲😲

    ReplyDelete
  7. Bhahhh bhalo hoyeche lekha ta

    ReplyDelete
  8. ❤️❤️❤️

    ReplyDelete
  9. Khub sundor lagche pore lekha ta ❤️

    ReplyDelete
  10. Nice writing skill

    ReplyDelete
  11. অপূর্ব হয়েছে❣️✨

    ReplyDelete
  12. Well done ✅
    ♥️♥️♥️

    ReplyDelete
  13. Khub sundor hoyeche re lekha ta, keep it up,, evabei ro onek dur egiye ja

    ReplyDelete
  14. Khub bhalo laglo pore ♥️

    ReplyDelete
  15. Khub sundor hoyeche ❤️

    ReplyDelete
  16. The writing was great👌🏼

    ReplyDelete
  17. Very good writing

    ReplyDelete
  18. Very well written 🫡❤️

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Very nice writing skill 👍❤️

    ReplyDelete
  22. Well written ma'am 😁

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. Keep it up 👍❤️

    ReplyDelete
  25. খুব ভালো লাগলো পড়ে

    ReplyDelete
  26. Khub valo lage tomar lekha porte.... Evabei likhe jao

    ReplyDelete
  27. Great writing skill 👍❤️

    ReplyDelete
  28. Great movie selection ❤️

    ReplyDelete
  29. দারুন লাগে তোমার লেখা পড়তে।🥹🤭

    ReplyDelete
  30. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  31. 👏👏👏

    ReplyDelete
  32. Cooking and CravingAugust 17, 2025 at 1:33 AM

    Very nice writing 👍

    ReplyDelete
  33. Gaming__Roy__007 😈August 17, 2025 at 1:34 AM

    Good ❤️

    ReplyDelete
  34. Beautiful ❤️❤️

    ReplyDelete
  35. Keep publishing these type of contents

    ReplyDelete
  36. Very nice 👍🙂

    ReplyDelete
  37. Well done little sister 😚❤️

    ReplyDelete
  38. Sundor likhechen.👍

    ReplyDelete
  39. EastBengal Lover ❤️💛August 17, 2025 at 3:04 AM

    Good job 👏

    ReplyDelete
  40. 👍👍👍👍👍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

" বিশ্বাস, ভরসা কি পারবে !— অপরিচিতদের আপন করে তুলতে ? "

"প্রথা বনাম স্বাধীনতা – লাপাতা লেডিস"