"অপরাধের আড়ালে সমাজের প্রতিচ্ছবি!"
চলচ্চিত্রের নাম :- বহুরূপী
মুক্তির তারিখ :- ৮ই অক্টোবর, ২০২৪
পরিচালকের নাম :- নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি
প্রযোজকের নাম :- নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি
অনুষ্ঠান চলার প্রকৃত সময় :- ২ ঘন্টা ৩৫ মিনিট
সংগীত পরিচালক :- অনুপম রায়, বনি চক্রবর্তী, অর্ণব দত্ত, ননী চোরা দাস বাউল এবং শিলাজিৎ মজুমদার
অভিনেতা ও অভিনেত্রী :- শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চ্যাটার্জি, কৌশানী মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, রজত গঙ্গোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।
আপনারাই বলুন তো, বহুরূপী বলতে আমরা কাদের বুঝি? যারা বহু রূপ ধারণ করে বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে বেড়ায় তাইতো! কিন্তু শুধু কি তারাই বহুরূপী? না বোধহয়! বহুরূপী তো আমরা সবাই তাই না? কেউ কেউ পেশা হিসেবে বহুরূপ বেছে নেয়, আবার কাউকে এই সমাজ বহুরূপ ধারণ করতে বাধ্য করে! এই গল্প তেমনি এক বহুরূপীর গল্প , যে হয়তো স্বেচ্ছায় নয় বরং এই সমাজ যাকে বহুরূপী হতে বাধ্য করেছে।
'নন্দিতা রায়' ও 'শিবপ্রসাদ মুখোপাধ্যায়' পরিচালিত এই ছবিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হলেও ছবিটি একটি ফিকশনমুখী, আবেগ ও সামাজিক বার্তা যুক্ত থ্রিলারে পরিণত হয়েছে যা গল্পটিকে সফলতার চূড়ায় পৌঁছিয়ে দিয়েছে। এছাড়াও তাদের ছবিতে বরাবর নতুনত্বের ছোঁয়া লেগেই থাকে , ঠিক তেমনই এক নতুনত্বের ছোঁয়া ছিল এই ছবিতেও। প্রতিটি দৃশ্যে শুধুই থ্রিল উপস্থিত ছিল বললে ভুল বলা হবে , বরং ছবিটিতে কোনো অংশেই হাসির কমতি অনুভব হয় নি। আর এই হাস্যরসাত্মক দিকটিই ছবিটিকে আরও সজীব করে তুলেছে এবং দর্শকের আকর্ষণ বাড়িয়ে তুলেছে।
এই গল্পের কেন্দ্র যাকে ঘিরে তিনি হলেন (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) অভিনীত 'বিক্রম' চরিত্রটি। খুব সাধারণ একজন নিরীহ মানুষ থেকেই ধীরে ধীরে এই সমাজের চাপেই সে হয়ে ওঠে বহুরূপী ওরফে এক নির্মম অপরাধী। তার অভিনয়ের দক্ষতাই এই রূপান্তরকে নিখুঁত করে তুলেছে। তার সংলাপ, দৃষ্টি, এবং প্রতি মুহূর্তে সকলকে হাসিয়ে তোলার ভঙ্গি দর্শককে আরো আকৃষ্ট করেছে। অপরদিকে এক সৎ , দায়িত্বপরায়ন পুলিশ অফিসার 'এসআই সুমন্ত ঘোষাল', এই চরিত্রে (আবির চট্টোপাধ্যায়) অনবদ্য অভিনয় করেছেন। চরিত্রটির বিশেষত্ব তার মানবিকতা। একদিকে যেমন তিনি আইনের রক্ষক তেমন তিনি বুঝতে পারেন বিক্রম সমাজের অবিচারের ফল। অপরদিকে সাংসারিক জীবনে তার অসুস্থ স্ত্রী, এই নিয়েই তার জীবন হলেও সে হাল ছাড়ে না কোনো ক্ষেত্রেই। স্বামীর দায়িত্বেও অবিচল সে। আর তার স্ত্রী 'পরী' চরিত্রে অভিনীত (ঋতাভরী)-র সাবলীল অভিনয় যেনো চরিত্রটিকে আরো ফুটিয়ে তুলেছে। মানসিক অসুস্থতার টানাপোড়েনকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন তিনি। তার উপস্থিতি যেনো ছবিটিকে শুধুই অ্যাকশন-থ্রিলারে আটকে রাখে নি বরং মানবিক দিক থেকেও সজীব করে তুলেছে। এছাড়াও অন্যতম বিশিষ্ট চরিত্র হল বিক্রম এর স্ত্রী 'ঝিমলি-র' চরিত্রটি। গল্পে তার আবির্ভাব একজন পকেটমার হিসেবে হলেও, পরে বিক্রমের জীবনে তার সঙ্গী হয়ে আসে এবং তার অপরাধ ও জীবনের কঠিন সময়ের অংশীদার হন। (কৌশানী মুখোপাধ্যায়) অভিনীত এই চরিত্রটি অনবদ্য একটি চরিত্র , এই চরিত্রটি যেনো তাকে ছাড়া সত্যিই অসম্পূর্ণ থেকে যেত। এছাড়াও পার্শ্বচরিত্র 'খুড়ো' চরিত্রে অভিনীত (প্রদীপ ভট্টাচার্য) থেকে শুরু করে 'সেলিম খান' চরিত্রে অভিনীত (রজত গঙ্গোপাধ্যায়), প্রত্যেকেই যেনো তাদের অভিনয়ের দ্বারা ছবিটিকে পরিপূর্ণ করে তুলেছে।
সিনেমাটোগ্রাফার ছবিতে এমন এক ভিজ্যুয়াল ভাষা ব্যবহার করেছেন, যা শহর এবং গ্রামীণ প্রেক্ষাপট দুটোকে সমান গুরুত্ব দিয়ে তুলে ধরেছে এছাড়াও একইভাবে অন্ধকার-আলো, ছদ্মবেশ-বাস্তবতা—সবকিছুর দ্বন্দ্ব ক্যামেরায় সুন্দরভাবে ফুটে উঠেছে। ছবিতে ব্যবহৃত প্রতিটি গান অসাধারণ এবং গানগুলি মূলত কাহিনিকে এগিয়ে নেওয়ার জন্যই ব্যবহার করা হয়েছে এছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি ছবির থ্রিলার ঘরানাকে যথাযথভাবে শক্তিশালী করেছে, যা ছবিটিকে আকর্ষনীয় করে তুলেছে।
"বহুরূপী” আমাদের শেখায় যে, প্রতিটি মানুষই এক এক রকমের মুখোশ পরে বাঁচে। কেউ বেঁচে থাকার জন্য, কেউ লুকানোর জন্য, কেউ আবার প্রতিরোধ ও প্রতিশোধ নেওয়ার জন্য। সমাজ যদি সুযোগ দেয়, তবে অনেক অপরাধিদেরই হয়তো আর জন্ম হবে না।এই ছবি এমন এক ছবি যেখানে মানুষ, সমাজ এবং ন্যায়বিচারের লড়াই মিলেমিশে এক হয়ে গিয়েছে।
খুব সুন্দর লিখেছিস।❤️👏
ReplyDeleteWell done ✅
Good job dost ❤️
ReplyDeleteGreat work 👏
ReplyDeleteGood 🙌🙌
ReplyDeleteসুন্দর লিখেছো বন্ধু।🤭🤭
ReplyDeleteWoww....
ReplyDeleteKhub sundor likhechis re. darun hoache ❤️ . Well done bondhu ❤️
ReplyDeletePore khub bhalo laglo chaiye jao mittar☺️♥️
ReplyDeleteKhub sundor hoyeche ☺️☺️
ReplyDeleteKhub sundor likhayechis ❤️
ReplyDeleteDarun likhachis,,,well done 👍🏻
ReplyDeleteKhub sundor hoyeche ❤️
ReplyDeleteGreat work 👏🏻
ReplyDeleteKhub bhalo
ReplyDeleteKhub sundor ❤️
ReplyDeleteKhub sundor hoyeche lekha ta😊❤️
ReplyDeleteSundor ❤️
ReplyDeleteSundor ❤️
ReplyDeleteSundor
ReplyDelete🥰❤️
ReplyDeleteGood work 👏
ReplyDeleteGood work 👏💯
ReplyDeletenice work
ReplyDeleteKhub valo hoyeche 🌸
ReplyDeleteDarun
ReplyDeleteValo ❤
ReplyDeleteKhub valo laglo lekhata
ReplyDeleteKhub valo hoeche lekha ta
ReplyDeleteBah
ReplyDeleteKhub sundor hoyeche tr Lekha ta
ReplyDeleteBhahhhh❤️❤️❤️
ReplyDeleteKeep it up 👍💯
ReplyDeleteGood writing skill 💯😀
ReplyDeleteOshadharon shundor hoyeche review ta
ReplyDeleteLovely 😍🌹
ReplyDeleteKeep it up 👍
ReplyDeleteChaliye jao bondhu ❤️❤️❤️
ReplyDeleteSuperb blog babe❤️
ReplyDeleteWoww it's a amazing review 💗💗💗
ReplyDeleteWow
ReplyDeleteSundor ❤️
ReplyDeleteGood 👍🏽
ReplyDeleteKeep it up 👍
ReplyDeleteGood work 👏👏
ReplyDeleteEta pore khub valo laglo
ReplyDeleteGood job 👏
ReplyDeleteNice
ReplyDeleteKhubb sundor hoyeche ree ❤️
ReplyDeletesundor
ReplyDeleteKhub sundor
ReplyDeleteKhub sundor hoyeche.. Keep it up ❤
ReplyDeleteValo hoyeche re
ReplyDeleteGood work 👏👏👏
ReplyDeleteWoww 😮
ReplyDeleteBesh bhalo laglo pore
ReplyDeleteGood good 👍👍
ReplyDeleteBhai khub valo kore likhechis bepar ta...
ReplyDeleteKhub valo laglo re jinish ta pore❤️❤️❤️
Good work dost 🫶
ReplyDeleteKeep posting these type of contents
ReplyDeleteSundor ❤🌸
ReplyDeleteKhub valo hoyeche
ReplyDeleteNice 👍
ReplyDeleteWell written buddy 😅
ReplyDeleteGood work keep going 💯
ReplyDeleteValo hoyeche lekha ta...
ReplyDeleteAmar khub pochonder ekta movie eta ❤️❤️
Good way to represent a movie review
ReplyDelete❤️❤️❤️
ReplyDeleteDarun likhechen toh lekha ta..
ReplyDeleteSundor hoyeche bondhu 😉🤗
ReplyDeleteVery nice
ReplyDeleteDarun hoyche didi ❤️
ReplyDeleteআহা ❤️
ReplyDelete